1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী আরইউজের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি হলেন রফিকুল, সম্পাদক রকি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী আরইউজের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি হলেন রফিকুল, সম্পাদক রকি

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পেশাজীবী সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে পুণরায় নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টিভির রাজশাহী ব্যুরো প্রধান সাইফুর রহমান রকি।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার রাজশাহীর নিজস্ব প্রতিবেদক রিমন রহমান ও দপ্তর সম্পাদক পদে দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে এই চারটি পদে ভোটগ্রহণ করা হয়।

এর আগে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে দৈনিক সোনালী সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ পদে দৈনিক কালের কণ্ঠের রাজশাহীর ফটোসাংবাদিক সালাহ উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের রাজশাহীর ফটোসাংবাদিক আজাহার উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শনিবার ভোটগ্রহণকালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এড. মুস্তাফিজুর রহমান খান আলম। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এড. মোমিনুল ইসলাম বাবু ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ছিলেন শ্রম অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক মিজানুর রহমানসহ দুই সদস্যের প্রতিনিধি দল।

এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮১ জন। এর মধ্যে ৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা ৩টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। এরপর গণনা শেষে ফল ঘোষণা করা হয়।

ফল ঘোষণার পর পর আরইউজে’র নতুন নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জমান লিটন। এছাড়া রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা আরইউজে কার্যালয়ে এসে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। এছাড়াও রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবি সংগঠন নতুন নির্বাচিত এই কমিটিকে অভিনন্দন জানায়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST