1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীর দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল মারা গেছেন - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ সোনাগাজীতে ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড ফেনীতে বিএনপির তিন হেভিওয়েট নেত্রী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী মান্দায় অবৈধভাবে তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সাঁথিয়ায় কৃষকের ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল মারা গেছেন

  • আপডেট করা হয়েছে রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর:

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। রোববার রাত পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেয়র তোফাজ্জল হোসেনের ছোট ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

মেয়র তোফাজ্জল হোসেন দীর্ঘ দিন থেকে শারীরিক নানা রোগে ভুগছিলেন। দেশ ও দেশের বাইরে একাধিকবার চিকিৎসা নিয়েছেন। গত কয়েকদিন আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাকে আইসিইউতে নেয়া হয়। রোববার রাত পৌনে ১১ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেয়র তোফাজ্জল হোসেন।

দুর্গাপুর পৌরসভার মেয়র হিসেবে পরপর তিনবার নির্বাচিত হন তোফাজ্জল হোসেন। দীর্ঘ দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি একবার পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি।

এদিকে, মেয়র তোফাজ্জল হোসেনের মৃত্যুর খবরে পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST