1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলায় ক্ষোভ-উত্তেজনা - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

রাজশাহীতে শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলায় ক্ষোভ-উত্তেজনা

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৫৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মহানগর বিএনপি’র মিছিল থেকে ১৫ আগস্ট উপলক্ষে প্রদর্শিত একাধিক শোকের ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপি বিক্ষোভ মিছিলের আয়োজন করে শুক্রবার বিকেলে। সেই মিছিল থেকে রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকা প্রদক্ষিণকালে আরডিএ মার্কেটের সামনের সড়কের ডিভাইডারে লাগানো ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার ঘটনায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের টাঙিয়ে রাখা শোকের ব্যানারগুলো ছিড়ে ফেলা হয় বলে অভিযোগ করে স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

এদিকে, এই ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ জন্য তারা রাজশাহী মহানগর পুলিশের সহযোগিতা চেয়েছেন। একই সাথে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় মহানগর আওয়ামী লীগ নিজেরাই এর বিহিত খুঁজতে মাঠে নামবে বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST