1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে মিনু-দুলুসহ বিএনপির ৪ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

রাজশাহীতে মিনু-দুলুসহ বিএনপির ৪ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও দলটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালত-২ এ মামলাটি দায়ের করেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোসাব্বিরুল ইসলাম।

মামলায় গত ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পচাত্তরের ১৫ আগস্ট স্মরণ করিয়ে দিয়ে প্রাণনামের হুমকি ও বর্তমান সরকার উৎখাতে রাষ্ট্র বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আদালতের বিচারক সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়েছেন বলে জানান বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আসলাম সরকার। এ সময় নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ্যাডভোকেট এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন।

মামলার অপর আসামীরা হলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন। দন্ডবিধির ১২৩(ক)/১২৪(ক)/৩৪ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানান আইনজীবী আসলাম সরকার।

নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপির চারজন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার অনুমতি চেয়ে গত ৯ মার্চ রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জারি করা আদেশ পাওয়া যায়। এর পর সোমবার এ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয় এবং আজ মঙ্গলবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমদন রয়েছে সেহেতু আদালত সরাসরি মামলাটি আমলে নিয়েছেন।

খায়রুজ্জামান লিটন জানান, গত ৩ মার্চ নগর আওয়ামী লীগের প্রতিবাদ সভায় মিজানুর রহমান মিনুসহ বিএনপি নেতাদের ক্ষমা চাইতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়েছিল। গত ৬ মার্চ আল্টিমেটামের সময় শেষ হয়। এর মধ্যে গত রোববার মিজানুর রহমান মিনু ক্ষমা না চেয়ে দু:খ প্রকাশ করে বিবৃতি দেয়। ফলে ক্ষমা না চাওয়ায় নগর আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার সিদ্ধান্ত নেয় বলে জানান লিটন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST