1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে নগ্ন ছবি ভাইরাল করার হুমকি, ৮ বছরের জেল - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

রাজশাহীতে নগ্ন ছবি ভাইরাল করার হুমকি, ৮ বছরের জেল

  • আপডেট করা হয়েছে বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৬৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর এডিট করা নগ্ন ছবি ভাইরাল করার হুমকি দিয়েছিলো এক যুবক। বলেছিলো, টাকা না দিলে ওই ছবিগুলো ভাইরাল করে দেওয়া হবে।

এ ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল। ওই মামলায় মঙ্গলবার রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত অভিযুক্ত যুবককে আট বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সাথে জরিমানা করা হয়েছে নগদ আট লাখ টাকা। অনাদায়ে আরও ৯ মাসের কারাদণ্ড। এ দিন দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আলাদা দুটি ধারায় অভিযুক্তকে এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম শাকিল মন্ডল (৩১)। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী এলাকার অধিবাসী। তার বিরুদ্ধে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল।
ভুক্তভোগী কিশোরীর বয়স ১৬ বছর। তার বাবা বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। তিনি একটি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক।

মামলা সূত্রে জানা যায়, আসামি শাকিল মণ্ডল ফেসবুক থেকে ওই কিশোরীর ছবি সংগ্রহ করেন। পরে সেগুলো এডিট করেন। এরপর এডিট করা অশ্লীল ছবিগুলো শাকিল তার ফেইক ফেসবুক আইডি থেকে ওই কিশোরীর ফেসবুক মেসেঞ্জারে পাঠান। এরপর ওই কিশোরীর বাবাকে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন শাকিল। দাবিকৃত চাঁদার টাকা না দিলে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দেন।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বলেন, মামলা দায়েরের পর পুলিশ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। এরপর রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতে এই মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

আদালতে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। পরে মামলার রায় ঘোষণার জন্য ৫ জুলাই দিন ধার্য করেন আদালত। মঙ্গলবার দুপুরে রায় ঘোষণা করা হয়। রায়ে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত একটি ধারায় আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড। অন্য আরেকটি ধারায় আসামিকে ৩ বছর সশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড।

রায়ে আদালতের বিচারক উল্লেখ করেছেন, কারাদণ্ডের সাজা একটার পর একটা কার্যকর হবে। এছাড়া জরিমানার টাকা ক্ষতিগ্রস্ত হিসেবে ভুক্তভোগী পাবে। মামলার আসামি পলাতক। তাই তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST