1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখালো বই পড়া উৎসব - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখালো বই পড়া উৎসব

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বই পড়ায় কৃতিত্বের জন্য ৫৬টি স্কুলের ২ হাজার ৩০৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন।

শনিবার (১৭ জুলাই) দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবে শিক্ষার্থীদের মধ্যে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন ও সেরাপাঠক ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (এনডিসি)। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পাখি বিশেষজ্ঞ ও লেখক ইনাম আল হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবদুন নূর তুষার, লেখক মাজহারুল ইসলাম তরু ও গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের রিজিওনাল হেড মাহমুদুল হাসান।

অতিথিরা বলেন, বই পড়া জ্ঞান ও মানসিক উৎকর্ষের প্রধান মাধ্যম। শিক্ষার্থীদের মধ্যে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলায় এ কর্মসূচির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঞ্চে সরাসরি পুরস্কার গ্রহণ করে ১ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী, বাকিদের পক্ষে স্কুলের শিক্ষক-সংগঠকরা পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার বিতরণ উৎসবের আয়োজন ও বই স্পন্সর করে গ্রামীণফোন। আগামী বছরগুলোতেও এই কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান আয়োজকরা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST