1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
যশোরে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান

যশোরে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

যশোর, বেনাপোল প্রতিনিধি: যশোর শহরের বেজপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এস্কেন্দারকে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৬ষ্ঠ) আদালতের বিচারক শাহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের এপিপি আকতার হোসেন সিদ্দিক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত এস্কেন্দার বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ৭ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ নাভারণ শহীদ মোড়ে অভিযান চালায়। এ সময় এস্কেন্দারকে আটক করে তার কাছে থাকা শপিং ব্যাগ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার তৎকালীন বাজারমূল্য ছিল প্রায় ১৬ লাখ টাকা।

এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST