1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
যশোরে জেলা জজ পদশূন্য ভারপ্রাপ্ত জজের ওপর আইনজীবীদের অনাস্থা, আদালত মুলতবি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

যশোরে জেলা জজ পদশূন্য ভারপ্রাপ্ত জজের ওপর আইনজীবীদের অনাস্থা, আদালত মুলতবি

  • আপডেট করা হয়েছে রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধি: যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন-এর ওপর অনাস্থা প্রকাশ করেছেন জেলা আইনজীবীরা। এ ঘটনাকে কেন্দ্র করে

রোববার (১ মার্চ) দুপুরে আদালতের এজলাসে আইনজীবীদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনজীবীরা বিচারকের প্রতি আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রকাশ করেন এবং আদালত মুলতবি ঘোষণার আবেদন জানান। পরে বিচারক সেই আবেদন মঞ্জুর করে আদালত মুলতবি ঘোষণা করেন। আইনজীবীরা বলছেন দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ন এ আদালতে নির্দিষ্ট বিচারক না থাকায় এ ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটছে।

ঘটনার বিষয়ে যশোর জেলা আইনজীবী সমিতি-এর সাধারণ সম্পাদক এম. এ. গফুর বলেন,ভারপ্রাপ্ত বিচারক আইরিন পারভীন বিচার বিভাগীয় মনোভাব নিয়ে দায়িত্ব পালন করছেন না—এমন অভিযোগ আইনজীবীদের মধ্যে রয়েছে। এ কারণেই তার প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়েছে। আজ এজলাসেই বিষয়টি নিয়ে কথাকাটাকাটি হয়। পরে তিনি এজলাসে প্রবেশ করেন। আইনজীবীরা অনাস্থা প্রকাশ করলে আদালত মুলতবি ঘোষণার আবেদন করা হয়, যা বিচারক মঞ্জুর করেন। তিনি আরও বলেন, এ বিষয়টি নিয়ে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারকের সঙ্গে আলোচনায় বসা হবে। আলোচনা শেষে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, যশোর জেলা ও দায়রা জজ আদালতের পিপি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন,এটি মূলত দুই পক্ষের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির ফল। বিষয়টি আজই আলোচনার মাধ্যমে মীমাংসা করা হবে বলে আমি আশাবাদী।

এদিকে, আদালতের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গত বছরের ২৮ আগস্ট তৎকালীন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম বদলি হন। তিনমাস পর ৫ নভেম্বর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ আলী যোগদান করেন। তবে চলতি বছরের ৫ জানুয়ারি মোহাম্মদ আলীরও বদলি হলে জেলা ও দায়রা জজ পদটি শূন্য হয়ে পড়ে। এরপর থেকেই অতিরিক্ত জেলা ও দায়রা জজদের মাধ্যমে জেলা জজ আদালতের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল, যা নিয়ে আইনজীবীদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই ক্ষোভ বিরাজ করছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্প্রতি আইরিন পারভীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান এবং জেলা ও দায়রা জজ পদ শূন্য থাকায় তাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সিনিয়র আইনজীবীরা বলছেন, কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা ভারপ্রাপ্ত বিচারকের পক্ষে সম্ভব নয়। তার হাতে সর্বোচ্চ ক্ষমতা না থাকায় তিনি পূর্ণাঙ্গ আইনি সেবা দিতে বঞ্চিত হন। এতে করে আইনজীবী ও বিচারকদের মধ্যে দূরত্ব বাড়ে, যার প্রভাব পড়ে সেবা প্রত্যাশীদের ওপরও।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST