1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
মেয়র লিটন আ.লীগের 'প্রেসিডিয়াম মেম্বার' মনোনীত হওয়া ডাঃ মনসুর এমপি'র অভিনন্দন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

মেয়র লিটন আ.লীগের ‘প্রেসিডিয়াম মেম্বার’ মনোনীত হওয়া ডাঃ মনসুর এমপি’র অভিনন্দন

  • আপডেট করা হয়েছে শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।

এক বিবৃতিতে সাংসদ প্রফেসর ডাঃ মনসুর রহমান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ায় রাজশাহী অঞ্চলে অসাম্প্রদায়িক রাজনীতির ভীত আরো মজবুত হবে।
আওয়ামী লীগ সাংগঠনিকভাবে আরো উজ্জ্বীবিত হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শক্তি আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে।

সাংসদ ডাঃ মনসুর রহমান বলেন, এএইচএম খায়রুজ্জামান লিটনকে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রায় দুই যুগ পর রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করলেন। এর ফলে রাজশাহীর চলমান উন্নয়ন আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে।

আমার সংসদীয় এলাকাবাসীর পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST