1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হচ্ছে রাজশাহীতে - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হচ্ছে রাজশাহীতে

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৬২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মিশর দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র। এরপর রাজশাহীর দারুস সালাম কামিল মাদরাসাতে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক বিশ্ববিদ্যালয় শাখা চালুর ব্যাপারে আলোচনা করেন তাঁরা।

এ সময় রাসিক মেয়র বলেন, পরিস্কার-পরিচ্ছন্ন, সবুজ, শিক্ষানগরী রাজশাহীতে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক শাখা চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষানগরী রাজশাহীর জন্য এটি হবে অনন্য একটি সংযোজন। এ ব্যাপারে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। আলোচনাকালে রাজশাহীর পরিস্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নের ভূয়সী প্রশংসা করেন মিশরীয় দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST