1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
মান্দায় অবৈধভাবে তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

মান্দায় অবৈধভাবে তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় অবৈধভাবে তেল মজুত এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দেলুয়াবাড়ী বাজারে এই ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। এ সময় র‌্যাবের একটি চৌকস দল তাকে সহযোগিতা করেন।
আদালত সূত্রে জানা যায়, দেলুয়াবাড়ী বাজারের ‘ভাই ভাই ট্রেডার্স’ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল (পেট্রোল) বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে সেখানে হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। পরে ঘটনার সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযান চলাকালে একটি দোকানের পেছনে ৮ লিটার পেট্রোল লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট দোকানদার তেলের মালিকানা ও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয়। অভিযুক্ত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া একই অভিযানে লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে আরও ৪টি মামলায় মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে বাজার অস্থির করার চেষ্টা করছেন। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমাদের এই কঠোর অবস্থান। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিয়মিত তদারকির মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST