1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

  • আপডেট করা হয়েছে বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’-এর নামে হয়রানি ও অযৌক্তিক জরিমানার প্রতিবাদে মানববন্ধন করেছেন ওষুধ ব্যবসায়ীরা। মঙ্গলবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বানেশ্বর বাজারের প্রায় সব ওষুধ ব্যবসায়ী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ভোক্তা অধিকার রক্ষার নামে নিয়মিত অভিযান চালিয়ে ব্যবসায়ীদের টার্গেট করা হচ্ছে। সামান্য ত্রুটিকে ইস্যু বানিয়ে মোটা অঙ্কের জরিমানা আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চরম আর্থিক সংকটে পড়ছেন বলে দাবি তাঁদের।

ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, আইন প্রয়োগের নামে এক ধরনের ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে, যা বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরি করছে। এতে সাধারণ ব্যবসায়ীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে ব্যবসা পরিচালনা করতে বাধ্য হচ্ছেন।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেনঃ- , বানেশ্বর বাজার ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক – শামীম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক – ফারুক হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক – আঃ রহিম, সংস্কৃতি সম্পাদক- শান্ত ও সদস্য – শহিদুল ইসলাম নাদিম প্রমুখ।
সাংগঠনিক সম্পাদক আঃ রহিম তার বক্তব্য বলেন, আমরা সাধারণ ব্যবসায়ী নই, আমাদের ব্যবসাটা সেবামূলক। আমরা জীবনে ঝুঁকি নিয়ে রাতের আঁধারে ঝড় বৃষ্টিতে, রোদ্রে মানুষের দরজায় সেবা প্রদান করে থাকি। আমরা প্রশাসনের প্রতিপক্ষ নই, আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল তাই প্রশাসন কর্মকর্তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ছোটখাটো ভুলের জন্য আপনারা আমাদেরকে প্রথমে জরিমানা না, সতর্ক করে দিবেন। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের সেবামূলক ব্যবসা পরিচালনা করতে চাই।
অন্য বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ ধরনের হয়রানি অবিলম্বে বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।” একইসঙ্গে তাঁরা প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ ও ন্যায়সঙ্গত সমাধানের আহ্বান জানান।
এদিকে, ব্যবসায়ীদের এমন অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST