1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় বিকাশের দোকান থেকে তিন লক্ষ টাকা ছিনতাই - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় বিকাশের দোকান থেকে তিন লক্ষ টাকা ছিনতাই

  • আপডেট করা হয়েছে বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৫৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বাঘা :

রাজশাহীর বাঘার ছাতারি এলাকায় অবস্থিত রিমন ইসলাম নামে এক ব্যক্তির বিকাশের দোকান থেকে দুই লক্ষ ৯৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী বলিহার গ্রামের চার যুবক রিমনকে মারপিট করে তার টেবিলের ডয়ার ভেঙ্গে এই টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় রিমন বাদি হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেছে।
জানা গেছে, উপজেলার ছাতারি গ্রামের মৃত কামরুল মন্ডলের ছেলে রিমন ইসলাম (২৬) তার নিজ বাড়ির সামনে ডিজিটাল কম্পিউটার এ্যান্ড সার্ভিস সেন্টার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে সেখানে বিকাশ এবং নগদ এজেন্ট হিসাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। সেই সুবাদে তার সাথে অনেকেই অর্থ লেন-দেন করে থাকেন। তবে পাশ্ববর্তী বলিহার গ্রামের নুরা প্রাং এর ছেলে শহিদুল ইসলাম গত এক মাস পূর্বে রিমনের মাধ্যমে কোন এক ব্যক্তির নিকট চার হাজার টাকা বিকাশ পাঠায়। এরপর সে ওই টাকা দুই-চার দিনের মধ্যে দিবে বলে ওয়াদা করে। কিন্তু এক মাস অতিবাহিত হওয়ার পরেও সে টাকা দিতে ব্যর্থ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে শহিদুল এবং রিমনের সাথে বাকবিতন্ড হয়। ঘটনার এক পর্যায় শহিদুল ইসলাম রিমনকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
বুধবার সন্ধ্যায় দুইটি মোটর সাইকেল যোগে সে ও তার ভাতিজাসহ অপর দুই ব্যক্তি রিমনের দোকানে গিয়ে তার উপর হামলা চালায় এবং তার টেবিলের ডয়ার থেকে দুই লক্ষ ৯৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় হামলাকারিরা তার কম্পিউটারের মনিটর ভেঙ্গে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে শহিদুল ইসলামের মোবাইলে যোগাযোগ করা হলে তার ভাই সাইদুল ইসলাম ফোন রিসিভ করে বলেন, চার হাজার টাকা পাওয়ার ঘটনা সঠিক। কিন্তু টাকা ছিনতাইয়ের ঘটনা সঠিক না। সকালে আমার ছেলে ওই দোকানে ফ্লেক্সিলোড নিতে গেলে পাওনা টাকার বিষয় নিয়ে তার সাথে তর্কে জড়িয়ে পড়ে রিমন। এক পর্যায় আমার ছেলেকে ধরে সে মারপিট করে। এই ঘটনার জের ধরে সন্ধ্যায় তাকে মারা হয়।
বাঘা থানা ওসি সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST