1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় পদ্মায় ডুবে যুবকের মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ সোনাগাজীতে ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড ফেনীতে বিএনপির তিন হেভিওয়েট নেত্রী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী মান্দায় অবৈধভাবে তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সাঁথিয়ায় কৃষকের ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

বাঘায় পদ্মায় ডুবে যুবকের মৃত্যু

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৫৫৭ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে ডুবে খোকন হোসেন গাজী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) সকাল ৯টার দিকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। খোকন হোসেন গাজী পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া চরের মৃত নওশাদ গাজীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (২৯ জুন) বেলা ১২টার দিকে খোকন হোসেন গাজী তার দুই বন্ধু সাইফুল ইসলাম ও মিলন হোসেনকে সাথে নিয়ে পদ্মা নদীর আতারপাড়ার পূর্ব দিকে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। নৌকা থেকে জাল ফেলতে গেলে পড়ে যায় খোকন। এ সময় তার দুই বন্ধু চেষ্টা করে তাকে উদ্ধার করতে পারেনা। এক পর্যায়ে কিনারে এসে তার পরিবারকে জানান হয়। পরে পরিবারের লোকজনও নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনার দুইদিন পর শুক্রবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রাইটা এলাকা থেকে খোকনের ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সাইফুল ইসলাম ও মিলন হোসেন বলেন, খোকন নৌকা থেকে জাল ফেলছিল। হটাৎ সে নৌকা থেকে পড়ে যায়। দেখতে দেখতে নদীর শ্রোতে তলদেশে চলে যায়। আমরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি। উপায় না পেয়ে বাড়িতে এসে তার পরিবারসহ লোকজন এসে উদ্ধারের চেষ্টা করে সম্ভব হয়নি। তার স্ত্রী ও দুটি মেয়ে রয়েছে। এরমধ্যে একটির বয়স ৬ আরেকটির বয়স ৪ বছর।
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম বাবলু দেওয়ান বলেন, খোকনের লাশ উদ্ধারের পর জুম্মার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পূন্ন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST