1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় পদ্মাপাড়ের মাটি ধসের সাথে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

বাঘায় পদ্মাপাড়ের মাটি ধসের সাথে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৫১৫ বার পড়া হয়েছে

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় পদ্মা পাড়ের মাটি ধসের সাথে নদীতে পড়ে মজা মাঝি নামের ৬২ বছরের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। সে মৃত আলী মাঝির ছেলে। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুর ৩টায় উপজেলার পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর চৌমাদিয়া ওয়ার্ডের মেম্বর আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৮টা পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। এবিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বাঘা থানায়সহ নৌ পুলিশকে অবগিত করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার সকালের দিকে তারা ঘটনাস্থলে আসবেন। আব্দুর রহমাস জানান, ভাঙনের কবলে পড়ে ১৫ দিন আগে মজা মাঝিসহ আরো কয়েকজনের বাড়ি সরিয়ে নিয়েছে। তাদের বসতভিটা এখন নদীর গর্ভে। সেখানে ভাঙন অব্যাহত রয়েছে।
তিনি বলেন,ঘটনার দিন মজা মাঝি ভাঙন কবলিত এলাকায় গিয়ে ভাঙন দেখছিলেন। এ সময় পদ্মা পাড়ের মাটি ধসের সাথে নদীতে পড়ে নিখোঁজ হন মজা মাঝি। সে সরল পৃকৃতি মানুষ ছিল বলে জানান আব্দুর রহমান। তার শারিকি প্রতিবন্ধী এক ছেলে,এক মেয়ে ও স্ত্রী রয়েছে।
ঘটনার দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নৌকাযোগে চৌমাদিয়া গ্রামে গিয়ে দেখা যায়,নিখোঁজ মজা মাঝির স্ত্রী মজিরন ও ছেলে ইসরাত আলী ও স্বজনদের আহাজারি। মরদেহের সন্ধানে পদ্মাপাড়ে অপেক্ষা করছিলেন চৌমাদিয়া গ্রামের নারি-পুরষেরা।
ভাঙন কবলিত পদ্মার পাড় থেকে প্রত্যক্ষদর্শী আওলাদ দেওয়ান জানান, তাকে নদীর পাড়ে দাড়িয়ে থাকতে দেখছিলেন। কিছুক্ষন পরে তাকে আর দেখতে পাননি। পরে খোজঁ নিয়ে নিশ্চিত হয়েছেন, মাটির চাপ ভেঙে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। পদ্মাপাড়ের মুদি ব্যবসায়ী আমিরুর ইসলাম জানান,তার দোকান থেকে উঠে পদ্মার পাড়ে গিয়েছিল। নিখোঁজের পর নৌকা ও জাল নিয়ে খোঁজা খুঁিজ করে সন্ধান মেলাতে পারেননি। স্থানীয়রা জানানন,গত ১ মাসে অন্তত ৮০ টি পরিবার ভাঙনের কবলে পড়ে ভিটে মাটি হারিয়েছে।
চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম মনোয়ার হোসেন বাবলু বলেন, আগে থেকেই ভকম বেষি ভাঙন চলছিল। বর্তমানে পানি বৃদ্ধির সাথে ভাঙ্গন বেশি আকার ধারন করেছে। সেই ভাঙনে পদ্মা পাড়ের মাটি ধসের সাথে নদীতে পড়ে মজা মাঝি নিখোঁজ হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান,বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের টিম আসতে চেয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST