1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় ট্রেনে কাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

বাঘায় ট্রেনে কাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৬০৫ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ট্রেনে কাটা অজ্ঞাত (২০) যুবকের লাশের দুই দিনে সন্ধান পাওয়া যায়নি। বুধবার (১৩ জুলাই) ময়না তদন্ত শেষে একটি ইসলামি সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্দ্যোগে লাশ দাফন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার আড়ানী রেলস্টেশনের পূর্ব দিকে রেললাইনের উপর অজ্ঞাত যুবকের দ্বিখন্ড লাশ উদ্ধার করে ঈশ্বর্দী রেলওয়ে জিআরপি থানার পুলিশ।
এ বিষয়ে আড়ানী রেল স্টেশনের মাষ্টার সদরুল হোসেন বলেন, ঢাকা, খুলনা, দিনাজপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন রাজশাহীতে ২৪টি ট্রেন আপ ডাউন করে। কোন একটি ট্রেনের নিচে পড়ে এই যুবকের মৃত্যু হয়েছে। আমার পয়েন্টম্যান সকালে লাইন ক্লিয়ার দিতে গেলে দ্বিখন্ড লাশ দেখতে পায়। পরে ঈশ্বর্দী রেলওয়ে জিআরপি থানার পুলিশকে অবগত করি। পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ঈশ্বর্দী রেলওয়ে জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ময়না তদন্ত শেষে বুধবার বিকেলে একটি ইসলামি সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্দ্যোগে লাশ দাফন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুর দেড়টা পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে একজন টুকাই। তার কাছে একটি ভাঙ্গা মোবাইল, কিছু ছেড়া জামা কাপড় পাওয়া গেছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST