1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় আম বাগানের একটি গাছ থেকে অজ্ঞাত একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর হবে। বাঘা পৌরসভার চকছাতারী গ্রামের মজিবুর রহমানের আম বাগানের একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসি। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে আত্মহত্যার বিষয়ে কেউ কিছুই বলতে পারছেনা। স্থানীয়দের ভাষ্য, সে কিছুদিন থেকে এলাকায় বিভিন্ন দোকানে দোকানে চেয়ে খাচ্ছিল।

বাঘা থানার পরিদর্শক(তদন্ত) সবুজ রানা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গায়ে ছাই রংগের পাঞ্জাবী ও পরনে সাদা চেকের লুঙ্গি ছিল। গায়ের রং কালো। মাথার কালো চুলগুলো এলোমেলো ছিল। এ বিষয়ে বাঘা থানায় একটি ইউডি মালমলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST