1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বটতলা হাট চৌমুহনীতে রেড ক্রিসেন্টের ইফতার বিতরণ: সাধারণ মানুষের মুখে হাসি - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

বটতলা হাট চৌমুহনীতে রেড ক্রিসেন্টের ইফতার বিতরণ: সাধারণ মানুষের মুখে হাসি

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “ভালোবাসা ও সহমর্মিতায় ভাগ করে নিই রমজানের আনন্দ”— এই লক্ষ্য নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

​আজ বিকেলে শহরের বটতলা হাট চৌমুহনী এলাকায় ভ্যান চালক, রিকশা চালক ও সাধারণ পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে এই ইফতার পৌঁছে দিতে পেরে ইউনিটের পক্ষ থেকে আনন্দ প্রকাশ করা হয়েছে।

​ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ মানিক রায়হান, নেস্কো চাঁপাইনবাবগঞ্জের স্টোর কিপার আলহাজ্ব আবুল কালাম এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেক।

​উপস্থিত অতিথিবৃন্দ বলেন, রমজানের এই পবিত্র মাসে সাধারণ ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

রেড ক্রিসেন্ট সবসময়ই আর্তমানবতার সেবায় নিয়োজিত এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST