1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ভোগে নয় ত্যাগে-পলক - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ভোগে নয় ত্যাগে-পলক

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৫২২ বার পড়া হয়েছে

 

নাটোর প্রতিনিধি:

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ভোগের নয় ত্যাগের রাজনীতি করে গেছেন। আর তারই পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মাত্র ১৩ বছরে শুধু সিংড়া নয় বাংলাদেশকে শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন। প্রত্যেকটি রাস্তা পাকাকরণ করেছেন প্রধানমন্ত্রী। আর দীর্ঘ ৩৭ বছর বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি চলনবিলের সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে। নির্বাচন আসলেই মিথ্যা প্রচরণা করেছে। এখন আবার নতুন করে ষড়যন্ত্রের পায়তারা করছে।

সোমবার দুপুর ২টায় নাটোরের সিংড়া উপজেলার কুমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইটালী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

সভায় ইটালী ইউনিয়ন আ’লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম,ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমূখ।

সকাল ১০টায় সিংড়া উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, ইউএনও এম.এম সামিরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST