1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, ট্রাকে আগুন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, ট্রাকে আগুন

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলা হাট এলাকায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মৌগাছী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কাওসার (৩৫) এবং তার ছেলে রেদেওয়ান (৭)। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিতা-পুত্র নিহত হন।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পরপরই পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে ড্রাম ট্রাকসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। আজকের ঘটনার পর থেকে এবং ঈদের পরে আরও কঠোরভাবে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

এবিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, গ্রামটা কিরকম মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতের ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনা স্থলে এসে লাশগুলো উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছি। ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পথে বিক্ষিপ্ত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণ করে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST