1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় উপজেলা দিবস উদযাপন-২০২৫ মেহেদী হাসান শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় উপজেলা দিবস উদযাপন-২০২৫ মেহেদী হাসান শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত

  • আপডেট করা হয়েছে সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় “উপজেলা দিবস উদযাপ-২০২৫ ও সম্মাননা স্মারক প্রদান” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় পুঠিয়া সরকারি কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে শতফুল বাংলাদেশ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সার্বিক সহযোগিতায়।

অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষের ওপর নজরদারি ও মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ নির্বাচিতদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ বছর “শ্রেষ্ঠ সাংবাদিক” হিসেবে দৈনিক সানশাইন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসানকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অন্যান্য ক্যাটাগরিতে সম্মাননা পান, মৎস্যচাষে: ধাদাস এলাকার মোঃ মিলন, হস্তশিল্প ও পশু পালন: বেলপুকুর আগলা গ্রামের মোসাঃ সোহানা খাতুন, আদর্শ পিতা: ক্ষুদ্র জামিরার ওমর ফারুক এবং দক্ষিণ জামিরার রেজাউর রহমান, শ্রেষ্ঠ সন্তান: বড় ধাদাসের রাজু আহম্মেদ, পথপ্রদর্শক: জিউপাড়ার তাসনিয় নোশিন নিশাত এবং শিলসাড়িয়ার মিঠন, সামাজিক অবদান: বানেশ্বর ইউপি সদস্য আলমগীর হোসেন আলম, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব: মোঃ মুক্তার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউপি সদস্য আলমগীর হোসেন আলম, মোঃ শাহ্জাহান আলী (শাখা ব্যবস্থাপক) ও মামুনআর রমিদ।
অনুষ্ঠানটি শতফুল বাংলাদেশের উপজেলা কর্মসূচির সমন্বয়কারী মোঃ আমিনুল হকের সার্বিক পরিচালনায় এবং সহকারী সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এবং গঠনমূলক কাজের প্রতি উৎসাহ যোগায়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST