1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পাকিস্তানকে তুড়ি মেরে ম্যাচ শেষ করেছে বাংলাদেশ - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

পাকিস্তানকে তুড়ি মেরে ম্যাচ শেষ করেছে বাংলাদেশ

  • আপডেট করা হয়েছে বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: নাহিদ রানার পেসে বিধ্বস্ত হয়ে টেনেটুনে তিন অঙ্ক পেরিয়েই গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। তাদের মামুলি পুঁজি টি-টোয়েন্টি ঘরানায় উড়িয়ে দিয়ে তুড়ি মেরে ম্যাচ শেষ করেছে বাংলাদেশ।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুই দল মিলে খেলা হলো স্রেফ ৪৫.৫ ওভার। অর্থাৎ একটি ওয়ানডে ম্যাচ শেষ হয়ে গেল যেন টি-টোয়েন্টি ম্যাচের ব্যাপ্তিতে।

আগে ব্যাট করে ৩০.৪ ওভারে স্রেফ ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান। ২৪ রানে ৫ উইকেট নিয়ে তাদের ধসিয়ে দেওয়ার নায়ক গতিময় তারকা নাহিদ। ১৫.১ ওভারেই ওই রান তুলে ম্যাচ শেষ করে দেয় স্বাগতিক দল।

রান তাড়ায় ৪২ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেন তানজিদ। নাজমুল হোসেন শান্ত ৩৩ বলে করেন ২৭ রান।

মামুলি রান তাড়ায় নেমে আগ্রাসী শুরু করে বাংলাদেশ। তবে প্রথম উইকেটটিও হারায় দ্রুত। তৃতীয় ওভারে শাহীন আফ্রিদিকে ক্যাচ দিয়ে বিদায় নেন সাইফ হাসান।

এই ধাক্কার কোনো প্রভাব ম্যাচে ছিল না। দ্বিতীয় উইকেট জুটিতে অনায়াসে রান আনতে থাকেন তানজিদ ও শান্ত। অল্প রানের লক্ষ্য থাকলে বরাবরই আগ্রাসী খেলা তানজিদ একের পর এক বল ওড়াতে থাকেন। অভিজ্ঞ শান্তর ব্যাটও ছুটতে থাকায় ম্যাচের আয়ু ফুরাতে থাকে। শান্ত দলের জয় থেকে ৬ রান আগে আউট হয়ে যান। লিটন ক্রিজে এসে তানজিদকে সঙ্গে নিয়ে খেলা শেষ করেছেন।

এই ম্যাচের পরিণতি অবশ্য নির্ধারিত হয়ে যায় ইনিংস বিরতিতেই। টস হেরে ব্যাট করতে যাওয়া পাকিস্তান নাহিদের গতি আর বাউন্সে মুখ থুবড়ে পড়ে। দুই ওপেনার অবিছিন্ন থেকে ৪১ রান তুলেছিলেন, তাতে ভালো শুরুর আভাস ছিল দলটির। নাহিদ দশম ওভারে বল হাতে নিয়ে বদলে দেন ম্যাচের ছবি।

এরপর টানা ৭ ওভার বল করেন এই গতি তারকা। তার প্রথম পাঁচ ওভারে পড়ে ৫ উইকেট। শাহিবজাদা ফারহান, সালমান আলি আঘা, মোহাম্মদ রিজওয়ানরা নাহিদের গতিতে তাল রাখতে পারেননি। অনভিজ্ঞ শামিল হোসেন, মাজ সাদাকাতরা খাবি খেয়েছেন তার বলে।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এসে রুটিন ওয়ার্ক করেছেন স্রেফ। টানা ৯ ওভার বল করে তিনিও নেন ৩ উইকেট। ৮২ রানেই ৯ উইকেট হারানো পাকিস্তান একশোর আগেই গুটিয়ে যাওয়ার পথে ছিলো। অলরাউন্ডার ফাহিম আশরাফ ৪৭ বলে ৩৭ করে সেই রান টেনে নিয়ে যান ১১৪ তে। তবে তাতে ম্যাচের আয়ু সামান্য বেড়েছে, খেলায় কোন প্রভাব পড়েনি

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST