1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পঞ্চগড়ের দেবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, থানায় মামলা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

পঞ্চগড়ের দেবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, থানায় মামলা

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৬৫৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, থানায় মামলা

 একেএম বজলুর রহমান, পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে জাহানারা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ মার্চ) বেলা দশটার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বন্দরপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে ওই তার মৃতদেহ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ। জাহানারা একই এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। স্থানীয়রা জানায়, জাহানারা বেগম দুই সন্তানের জননী। তার স্বামী ঢাকার দামসা এলাকায় দিনমুজুরের কাজ করেন। বর্তমানে তার দুই দেবর ও দুই ছেলেকে নিয়ে বাসায় থাকতেন। রোববার (১৪ মার্চ) রাত আটটার দিকে ওই গৃহবধূ তার দুই ছেলেকে রাতের খাবার খাওয়ানোর পর বাড়ি থেকে বের হয়ে যায়। রাতভর খুঁজাখুঁজি করেও তাকেও পাওয়া যায়নি। সোমবার সকালে কৃষি কাজের শ্রমিকরা ওই এলাকায় মাঠে কাজ করতে গিয়ে বাঁশঝাড়ে তার মৃতদেহ ঝুলে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে দেবীগঞ্জ থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। টেপ্রীগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু মোতালেব বাবুল জানান, জাহানারা বেগমের বাড়ির পাশে ৫শ ফিট দূরে একটি বাঁশঝাড়ে মৃতদেহ ঝুলে আছে দেখতে পায় স্থানীয়রা। পরে ওই এলাকার গ্রাম পুলিশ আবু বক্কর আমাকে খবর দেয়। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন জানান, ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন মৃতদেহ উদ্ধারের পর মৃতদেহের সুরতহাল করা হয়। তার গলায় দাগ পাওয়া গেছে। ওই গৃহবধূর পরিবারের দাবি জাহানারাকে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণ ও হত্যার অভিযোগ থাকায় ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় হাসেন আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে। পুলিশ এই ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST