1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নিষিদ্ধ আ.লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নিষিদ্ধ আ.লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে ‘বগুড়া জেলা আওয়ামী লীগ’ নামে ফেসবুক আইডিতে ছবিসহ একটি পোস্ট প্রকাশ করা হয়। পোস্টে উল্লেখ করা হয়েছে, দিনের কোনো এক সময়ে পতাকাটি কার্যালয়ে উত্তোলন করা হয়েছে।

পোস্টে বলা হয়েছে, বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, “আমাদের কেউ দাবায়া রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।”

মন্তব্যে রাসেল শেখ লিখেছেন, “ইনশাল্লাহ একদিন পুনর্বাসন হবে।” আর আজিজার রহমান তাজ লিখেছেন, “জয় বাংলা।”

এ বিষয়ে জানতে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ঢাকায় আছি। এ বিষয়ে কিছু জানি না, তাই কোনো মন্তব্য করতে পারব না।”

এর আগে, ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। একই বছরের ৫ আগস্ট কার্যালয়টিতে আগুন দেওয়া হয়। এরপর ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে কার্যালয়টি ধ্বংস করা হয়। তবে আ.লীগ কার্যালয়ের নিচে অবস্থিত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কার্যালয়টি অক্ষত আছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST