1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৭ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

নাটোরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৭

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৫১৯ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় চায়ের স্টলে বজ্রপাতে আশিক হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।আশিক পেশায় একজন রাজমিস্ত্রি। এ ঘটনায় আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১ আগস্ট) উপজেলার জামনগর করমদোষী নতুন ব্রিজ সংলগ্ন আব্দুল মালেকের চায়ের স্টলে এ ঘটনা ঘটেছে। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আশিক একই এলাকার সিহাব উদ্দিনের ছেলে এবং রাজমিস্ত্রীর কাজ করতেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী জানান জানান, আজ সকালে চায়ের স্টলে সিহাব উদ্দিন ও তার ছেলে আশিকসহ ১০ থেকে ১২ জন দোকানে চা খাচ্ছিলেনু। হঠ্যৎ বজ্রপাতে ঘটনাস্থলেই রাজমিস্ত্রী আশিকের মৃত্যু হয়। এসময় সিহাব উদ্দিন, মোমীন, হাফেজ, সারোয়ার, বেলাল, শফিক ও রুপালী বেগম গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন, সকালে চায়ের স্টলে বজ্রপাতে একজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST