
নাটোর প্রতিনিধি. গোলাম গাউস
নাটোরে বঙ্গবন্ধু ক্রীয়াসেবী কল্যান ফাউন্ডেশন হতে করোনা কালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেজেলার ৮৩ জন ক্রীড়া সেবীদের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশনের ৪ লাখ ১৫ হাজার টাকার এই অনুদানের চেক বিতরণ করেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় তিনি বলেন করোনাকালীন সময়ে খেলোয়াররা বেশ আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিনাতিপাত করেছে।
সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য তাদের এই অনুদান কিছুটা হলেও সহায়ক হবে। এ উপলক্ষে জেলা প্রশাসক শামীম আহমেদর সভাপতিত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল সাকিব বাকি, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাসসহ কর্মকর্তা ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ।







