1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে প্রাইভেটকার থেকে ১৪ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

নাটোরে প্রাইভেটকার থেকে ১৪ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

  • আপডেট করা হয়েছে শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজার এলাকায় প্রাইভেটকারের ইঞ্জিনের নিচে বিশেষ চেম্বার থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় গাঁজা বহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

র‌্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, শুক্রবার রাত ৩টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজার এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারের তল্লাশী চালিয়ে ইঞ্জিনের নিচে তৈরি করে বিশেষ চেম্বার থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় মাদক পাচারের অভিযোগে রংপুর জেলার কোতোয়ালি উপজেলার পূর্ব বড়বাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে চালক রহিদুল ইসলাম (৩৫) এবং লালমনিরহাট জেলার সাহেবপাড়া রেল স্টেশন এলাকার সোলেমান আলীর ছেলে মুসা সরকার (২৮) গ্রেফতার করে ।

র‌্যাব জানান, গ্রেফকারকৃত মাদক ব্যবসায়ীরা ওইগাঁজা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করেছেন। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশে পরিবহন ও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিল। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মাদক আইনে মামলা হয়েছে ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST