1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

নাটোরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৫৬১ বার পড়া হয়েছে

গোলাম গাউস, নাটোর প্রতিনিধি

নাটোরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী-২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত
হয়। আজ ১৯ আগস্ট শুক্রবার বিকেল পাঁচটার দিকে রাণী ভবানী রাজবাড়ির শ্রী শ্যাম সুন্দর মন্দির প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি।
পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং নাটোর জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রসাদ তালুকদার প্রমূখ। আলোচনায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন এবং সেই সঙ্গে বাংলাদেশের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা করেন। পরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ১৩ টি মন্দিরের উন্নয়ন কাজের জন্য মোট ২ লক্ষ ৩৪ হাজার টাকা অনুদান মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST