1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নাটোরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,নাটোর: নাটোরে মোটরসাইকেলের ইনডিকেটর লাইট ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে কাউসার আলী (২৫) ও শ্যালক শাহিন সজল আহত হয়েছেন।

সোমবার রাত দেড়টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী হাফিজ উদ্দিন, তার মামাতো ভাই ইমন ও মামা আব্দুল হাইসহ তাদের পরিবারের সদস্যরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির গলিতে মোটরসাইকেল রাখেন কাউসার আলী। একই গলি দিয়ে আসবাবপত্র নেওয়ার সময় মোটরসাইকেলের ইনডিকেটর লাইট ভেঙে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তর্কাতর্কির এক পর্যায়ে আব্দুল হাই শাহিন সজলকে চড় মারেন। এতে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে রাত দেড়টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে বিষয়টি মীমাংসার চেষ্টা চলাকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এ সময় ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হলে আবুল কালাম, কাউসার আলী ও শাহিন সজল গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে আবুল কালামের মৃত্যু হয়।
এ বিষয়ে সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহ দাফনের প্রক্রিয়া চলায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST