1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে জয়িতাদের সম্মাননা প্রদান - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নাটোরে জয়িতাদের সম্মাননা প্রদান

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৩০৫ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি গোলাম গাউস

নাটোর, ৯ ডিসেম্বর, ২০২২ জেলায় সফল নারীদের জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। রোকেয়া দিবস এবং আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া। দেড়শথ বছর আগে তাঁর উদ্যোগ সফলতা পেয়েছে। শুধু পারিবারিক পরিমন্ডলই নয় শিক্ষা, পেশাগত জীবনে নারীরা এগিয়ে গেছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারীদের এই অবস্থান সমুন্নত রাখতে হবে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক শারমিন শাপলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র এবং জয়িতা সেলিনা খাতুন।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশথ কার্যক্রমের আওতায় অর্থনীতিতে হোসনে আরা, শিক্ষা ও চাকুরীতে সেলিনা খাতুন, মাতৃত্বে জিন্নাত আরা, নির্যাতন থেকে উত্তরণে বেনাদেত্তা সরেন এবং সমাজ উন্নয়নে শেফালী খাতুনকে জেলা পর্যায়ের জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া নাটোর সদর উপজেলায় জয়িতার সম্মাননা অর্জন করেন সমাজ উন্নয়নে রিনা খাতুন এবং সফল জননী হিসেবে সুনীতা রানী সরকার।

অনুষ্ঠানের আগে কালেক্টরেট চত্বরে শোভাযাত্রা বের করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST