1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সম্পাদক ও বাঘা উপজেলা প্রতিনিধিসহ ৪ জনের নামে মামলা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সম্পাদক ও বাঘা উপজেলা প্রতিনিধিসহ ৪ জনের নামে মামলা

  • আপডেট করা হয়েছে শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৫৩৭ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সম্পাদক ও প্রকাশসসহ ৪ জনের নামে মামলা করা হয়েছে। বুধবার (৩ আগষ্ট) সরেরহাট কল্যানী শিশু সদনের পরিচালকের ছেলে শাহদোলা মনসুর বাদি হয়ে রাজশাহীর আমলী আদালতে এই মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে দৈনিক নাগরিক ভাবনার বাঘা উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম, বিশেষ সংবাদদাতা খাইরুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক মোসা. আফরোজা সিদ্দিকা, উপ-সম্পাদক রেজাউল করিমকে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২১ জুন রাত ৮টার দিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের “সরেরহাট কল্যানী শিশু সদন” নামের এতিমখানায় পরিদর্শনে যান ‘দৈনিক নাগরিক ভাবনা’ পত্রিকার সাংবাদিক রবিউল ইসলাম, খাইরুল ইসলাম ও রেজাউল করিম। তারা নিজেদের সমাজসেবা অধিদপ্তরের অনুমতি নিয়ে দেশের সকল এতিমখানা পরির্দশন পূর্বক পরীক্ষা নিরীক্ষা করে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে হিসাব নিকাশ দেখতে চান। এতিমখানার হিসাব নিকাশ দেখতে চেয়ে চাঁদা দাবি করে। তাদের দাবি পূরণ না করায় তারা ফিরে যান। পরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকায় ২৫ জুন, ১৪ ও ২৮ জুলাই বিভিন্ন শিরোনামে এতিমখানার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন। বিষয়টি এতিমখানার পরিচালকের দৃষ্টি গোচর হলে আদালতে মামলা দায়ের করেন।
সরেরহাট কল্যানী শিশু সদনের পরিচালক সামসুদ্দীন সমেশ ডাক্তার বলেন, সাংবাদিকের নামে মিথ্যা কোন মামলা করিনি। তাদের এক লক্ষ টাকা না দেওয়ায় প্রতিষ্টানের নামে ধারাবাহিকভাবে পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। এতে মানসম্মানের অপূরণীয় ক্ষতি করেছে। নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছি।
এ বিষয়ে দৈনিক নাগরিক ভাবনার বাঘা উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম বলেন, পত্রিকার অফিস থেকে একটি প্রতিনিধি দল সরেজমিনে তদন্ত করে এতিমখানার অনুসন্ধানী কয়েকটি রির্পোট করেন। সমাজকল্যান মন্ত্রনালয়ের অনুমতি নিয়ে আসা হয়েছে এ ধরনের কোন কথা তাদের সাথে হয়নি এবং কোন চাঁদা দাবি করা হয়নি। আমি উপজেলা প্রতিনিধি হিসেবে পত্রিকার প্রতিনিধি দলের সাথে ছিলাম। এতিমখানার পরিচালক ও স্থানীয়দের সাথে কথা বলে সংবাদ প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST