1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্যোগ মোকাবিলায় টেকসই আবাসন গড়ার আহ্বান ড. ইউনূসের - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

দুর্যোগ মোকাবিলায় টেকসই আবাসন গড়ার আহ্বান ড. ইউনূসের

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

ডিবিসি জার্নাল ডেস্ক:

জাতিসংঘের আবাসনবিষয়ক সংস্থা (ইউএন-হ্যাবিট্যাট) কে বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য টেকসই ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি।

শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসব্যাকের সঙ্গে বৈঠকে ড. ইউনূস এ আহ্বান জানান।

আলোচনায় দ্রুত নগরায়ন, সাশ্রয়ী আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্রঋণভিত্তিক আবাসন পরিকল্পনা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস বলেন, প্রতি বছর বন্যা ও ঘূর্ণিঝড়ে হাজার হাজার পরিবার ঘরবাড়ি হারায়। তাই তাদের জন্য বহুমুখী ও বাস্তবসম্মত আবাসন মডেল তৈরি করতে হবে।

তিনি উদ্ভাবনী নকশার প্রসঙ্গ তুলে ধরে প্রস্তাব দেন— এমন ছাদ তৈরি করা যেতে পারে যা বন্যার সময় নৌকার মতো ব্যবহার করা সম্ভব।

এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্যও টেকসই আবাসনের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সংকটবিষয়ক জাতিসংঘ সম্মেলনে ইউএন-হ্যাবিট্যাটকে যোগদানের আমন্ত্রণ জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST