1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি নেতা সুমনের সংবাদ সম্মেলন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

দুর্গাপুরে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি নেতা সুমনের সংবাদ সম্মেলন

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৬৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পঞ্চম দফার এই নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমন। বুধবার বিকেলে তার নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান সুমন। সুমন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনেও চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান সুমন লিখিত বক্তব্যে বলেন, পঞ্চম দফায় ৫ জানুয়ারি মাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পরিবেশ নষ্ট করতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাংগীর আলম সম্রাট ও তার লোকজন নানা ধরনের ষড়যন্ত্র ও নীল নকশা করছেন। এমনকি ভোট কেন্দ্রে না যেতেও হুমকী দিচ্ছেন। বহিরাগত সন্ত্রাসী এনে ভোট কেন্দ্র দখল করবেন। যারা তাকে ভোট দেবেন তারা ভোটকেন্দ্রে যাবেন, না হলে কেন্দ্রে যাবেননা। এইভাবে প্রতিনিয়ত হুমকী ধামকীর মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি।

চেয়ারম্যান সুমন বলেন, ষড়যন্ত্র ও নীল নকশার অংশ হিসেবে মঙ্গলবার মাড়িয়া গ্রামের দহ পাড়ায় দেশীয় অস্ত্র উদ্ধার করে আমাকে ও আমার লোকজনকে জড়িয়ে এলাকায় অপপ্রচার ছড়িয়ে ফায়দা লুটার চেষ্টায় লিপ্ত রয়েছেন।

তিনি আরও বলেন, আমি ২২ বছর ধরে জনপ্রিয়তার সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে আমার বাবা মোল্লা আব্দুল ওয়াহেদ ও দাদা মরহুম রহিম উদ্দিন মোল্লা এই এলাকায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার লোকজন সুষ্ঠ নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন।

বিগত ২৬ ডিসেম্বর অত্যন্ত সুষ্ঠ হয়েছে। প্রশাসনের এই নিরপেক্ষ ভূমিকা আগামী ৫ জানুয়ারির নির্বাচনেও অব্যাহত থাকবে বলে আশাপ্রকাশ করেন চেয়ারম্যান সুমন।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান সুমন ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোস্তাক হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়, পৌর বিএনপির ৫ ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন, পৌর বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর জহুরুল হক মিরুন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাসুম রানা মাসুম, ছানোয়ার হোসেন টুটুল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST