1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে বিদ্যালয়ের আম পাড়তে নিষেধ করায় প্রতিপক্ষের হামলায় আহত দুই - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে বিদ্যালয়ের আম পাড়তে নিষেধ করায় প্রতিপক্ষের হামলায় আহত দুই

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৯৯৭ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে বিদ্যালয়ের আমগাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
আহতরা হলেন, উপজেলার সূর্যভাগ গ্রামে ওয়াজেদ আলীর পুত্র রতন আলী (৩০) ও একই গ্রামের বাজন কাজীর পুত্র আব্দুল আজিজ (৪৫)।

জানা গেছে, উপজেলার সূর্যভাগ প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি আমগাছ দেখভাল করতেন আহত রতন আলী। গত কয়েকদিন ধরে ওই আমগাছ থেকে সূর্যভাগ গ্রামের আনছার আলীর পুত্র জুয়েল ও কামরুল, সামসুলের পুত্র সাইদুর, শফিকুলের পুত্র সোহেল আম পেড়ে নেয়। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আবারো ওই আমগাছ থেকে আম পেড়ে নিয়ে যাচ্ছিলো তারা। এ সময় খবর পেয়ে রতন গিয়ে তাদের কাছে আম পাড়ার কারণ জানতে চান। বাকবিতন্ডার এক পর্যায়ে তারা রতনের উপর হামলা চালায়। এ সময় রতনকে আগাতে গেলে তারা রতনের চাচা আব্দুল আজিজের উপরেও হামলা চালায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত রতন ও আজিজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

এ ঘটনায় রতনের পিতা ওয়াজেদ আলী বাদী হয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কণা জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST