1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

  • আপডেট করা হয়েছে রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দুর্গাপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলার সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দুলাল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, দুর্গাপুর উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৪৫ হাজার ২৯৯ জন শিশু ও কিশোর-কিশোরীকে টাইফয়েড প্রতিরোধক টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্কুলভিত্তিক টিকাদান করা হবে ৩০ হাজার ৫৩৫ জনকে এবং কমিউনিটি পর্যায়ে টিকা পাবে ১৪ হাজার ৬৯৪ জন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সাবরিনা শারমিন বলেন,“টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। সচেতনতা ও টিকাদানের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব। সরকারের এই উদ্যোগ শিশু-কিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। পাশাপাশি যারা স্কুলে পড়ে না, তাদের জন্য কমিউনিটি পর্যায়ে বিশেষ টিকাদান কেন্দ্র খোলা থাকবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST