1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে শনিবার, ৫ জুন, ২০২১
  • ৬৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জঙ্গিবাদে জড়িত থাকার অঅভিযোগে রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা র‌্যাব-৩ জঙ্গি সেলের অপারেশন টিম। এ সময় তাঁদের কাছে থেকে ০৩টি জিহাদী বই, ০২টি মোবাইল ০১ টি ছুরি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ঝাঁলুকা ইউনিয়নের কাঁঠালবাড়ীয়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র রেজাউল করিম রেন্টু (২৯) ও আয়েন উদ্দিনের পুত্র আল আমিন (১৯)। তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর ঢাকা র‌্যাব ৩ জঙ্গি সেলের অপারেশন টিম বৃহস্পতিবার দুর্গাপুর থানার হস্তান্তর করে। পরে তাঁদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, ‘গ্রেপ্তারকৃতদের শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত রেজাউল করিম ও আল আমিন নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাঁদের দুজনেরই বাড়ি উপজেলার কাঁঠালবাড়ীয়া গ্রামে।

ওসি আরও বলেন, ঢাকা র‌্যাব ৩ জঙ্গি সেলের অপারেশন টিম জঙ্গিবাদে জড়িত থাকার দায়ে তাঁদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার র‌্যাব সদস্যরা তাঁদের দুর্গাপুর থানায় হস্তান্তর করলে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার গ্রেপ্তারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে থানার পুলিশ সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার নান্দিগ্রামের হারুনুর রশীদ (২৮), নিয়মিত মামলার আসামী নারিকেল বাড়ীয়া গ্রামের নাইমুল ইসলাম (২৫) গ্রেপ্তার করে। তাঁদেরও জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST