
নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল হয়।
ঝালুকা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাব্বির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালিদ হাসান বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ আহম্মেদ পলাশ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালুকা ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা আব্দুল কাদের হাজী, কলেজের প্রভাষক মো. জয়নাল আবেদীন। আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মো. শিহাব হোসেন, মো. সাগর আলী, মনজুর রহমান জয়, তুহিন হোসেন অন্তর, ফুয়াদ হাসান সাকিন, সাকিব ইসলাম, আরিফুল, আরিফ হাসান প্রমুখ। কলেজের শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
দোয়া মাহফিলে বক্তারা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একইসঙ্গে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।







