1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে ওএমএস'র চাল বিক্রি শুরু - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ সোনাগাজীতে ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড ফেনীতে বিএনপির তিন হেভিওয়েট নেত্রী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী মান্দায় অবৈধভাবে তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সাঁথিয়ায় কৃষকের ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

দুর্গাপুরে ওএমএস’র চাল বিক্রি শুরু

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৮৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে ওএমএস ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করা হয়েছে। মঙ্গলবার (২৮এপ্রিল) সকাল ১০টায় শুধুমাত্র পৌরবাসীদের সামাজিক দূরত্ব বজায় রেখে জনপ্রতি ৫ কেজি চাল ১০ টাকা কেজি দরে বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা বলেন , ওএমএস এর চাল নিয়ে কেউ যদি কোন প্রশ্ন তুলতে না পারে সেজন্য প্রতিটি ডিলারের কাছে সরকারি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এমনকি ডিলারদের বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত করতে হবে। ইউএনও নিরাপত্তার কথা ভেবে পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করেছেন।
এ সময় লোকজন বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ ও আনসার সদস্য তাদের নিরাপদ দূরত্বে থেকে চাল নিতে সহায়তা করেন। পরে সপ্তাহে ৩ দিন পৌর সদরের ৩টি ওয়ার্ডে করে ৩ দিনে পুরো পৌরসভায় চাল বিতরণ করা কথা হলেও দেশের করোনা পরিস্থির কারনে চাল বিতরণ কার্যক্রম পরিবতন করা হয়েছে। সপ্তাহে ৩দিনের পরিরর্তে এখন মাসে এক বার করে ওএমএস এর চাল দেয়া হবে। তবে সপ্তাহে ৩দিন ৫কেজি করে না দিয়ে মাসে এক বার ২০কেজি করে দেওয়া হবে। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলররা এতে সহযোগিতা করবেন এমন সিদ্ধান্ত গৃহিত হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাজ্জল হোসেন জানান, সরকারি নির্দেশনা পেলে আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চাল বিতরণ করতে পারব। সে প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি এবং গুদামে পর্যাপ্ত চাল মজুদ আছে। এলাকাবাসী শুধু মাত্র পৌর সদরে নয় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ১০ টাকায় এ চাল বিতরণ কার্যক্রমের চালু করার দাবিও জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST