1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

দুর্গাপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার দুর্গাপুর :আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৭ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে এই র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনকল্যাণে ইন্টারনেট ব্যবহারে তথ্য আদান প্রদান অনেকটাই সহজতর হয়েছে। অন্যদিকে এর অপব্যবহার রোধে সচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠানের সভাপতি আব্দুল করিম বলেন,তথ্য প্রাপ্তি জনগণের অধিকার সে বিষয়টিও আমাদের নিশ্চিত করতে হবে। তবে নিয়মমাফিক যেসব তথ্য দেওয়া যাবে না সে বিষয়েও সাধারণ কে বুঝিয়ে বলতে হবে। তথ্য প্রাপ্তিতে জনগণ ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে দৃষ্টি রাখার জন্য দপ্তর প্রধানদের আহ্বান জানান তিনি ‌।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা,উপজেলা (ভূমি) কমিশনার শ্রী কৃষ্ণচন্দ্র সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রব সরকার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST