1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ডোপ টেস্টে পজিটিভ শহীদুল, নিষিদ্ধ ১০ মাস - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

ডোপ টেস্টে পজিটিভ শহীদুল, নিষিদ্ধ ১০ মাস

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৫১০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশি ফাস্ট বোলার শহীদুল ইসলাম ডোপ কেলেঙ্কারির কারণে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে ১০ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন।

আইসিসি আজ (১৪ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, শহীদুল আইসিসির অ্যান্টি ডোপিং কোডের ২.১ ধারায় অভিযুক্ত প্রমাণ হওয়াতে এই শাস্তির শিকার হয়েছেন।

শহীদুল চলতি বছরের ৪ মার্চ আইসিসির ডোপ পরীক্ষায় নিজের মূত্র দিয়েছিলেন। যেখানে পরীক্ষায় দেখা গেছে শহীদুলের মূত্রে ক্লমিফিন পাওয়া গেছে।

যা আন্তর্জাতিক অ্যান্টি ডোপিং অ্যাজেন্সির (ওয়াডা) নিষিদ্ধ তালিকায় রয়েছে। প্রতিযোগিতায় থাকা কিংবা প্রতিযোগিতার বাইরে থাকা অবস্থায়ও ক্লমিফিন নেওয়া শাস্তিযোগ্য অপরাধ।

শহীদুল নিজের এই দোষের বিষয় স্বীকার করেছে। চলতি বছরের ২৮ মে আইসিসির কাছে স্বীকার করেছে বলে টাইগার এই ক্রিকেটারের নিষেধাজ্ঞা ১০ মাস পরে ২০২৩ সালের ২৮ মার্চ পর্যন্ত থাকবে। এই সময়ে কোনো ধরনের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না শহীদুল।

২৭ বছর বয়সী বাংলাদেশি এই ক্রিকেটার অবশ্য খেলার সময় শক্তিবর্ধক হিসেবে এই ক্লমিফিন ব্যবহার করেননি। বরং ওষুধ হিসেবে ক্লমিফিন গ্রহণ করেছেন। আইসিসিও বিষয়টি গ্রহণ করেছে। তবে দায়িত্বশীলতার জায়গায় শহীদুলের ভুলের কারণে ১০ মাসের শাস্তির মুখে পড়তে হলো শহীদুলকে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST