1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৪২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ঝিনাইদহে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার বিকেলে সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহনী বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সদর উপজেলার ডাকবাংলা বাজারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের ডাক দেয় বিএনপি। এরই অংশ হিসেবে ত্রিমোহনী বাজার হয়ে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসার সময় তাদের বাধা দেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়ে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে একজনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST