
রাজশাহী প্রতিনিধি : জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি, রাজশাহী অঞ্চল কমিটি গঠন করা হয়েছে। সদ্য ঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ মেকদার হোসেন। তিনি সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মোঃ ইলিয়াস আলি। তিনি সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার।
নবগঠিত এই কমিটি জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা ও সাধারণ সম্পাদক এস. এম. আবুল বাশারের অনুমোদনে গঠিত হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের অধিকার সংরক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তারা।
জিয়া পরিষদের সংশ্লিষ্ট নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি রাজশাহী অঞ্চলে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে।







