1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম রমজান আলী সরকার রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চারঘাট প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে ২০২৬) চারঘাট উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আবু সাঈদ চাঁদ।

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাতুল করিম মিজান, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জনাব জাকিরুল ইসলাম (বিকুল) এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা মামুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,সাবেক সাধারন সম্পাদক নুরুজ্জামান,মরহুম রাঙ্গার ছেলে-প্রভাষক ওবায়দুর রহমান রিগেন।
প্রধান অতিথি এমপি আবু সাঈদ চাঁদ বলেন, “মরহুম রমজান আলী সরকার রাঙ্গা ছিলেন এই অঞ্চলের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সমাজসেবক। তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।”

ইউএনও রাহাতুল করিম মিজান বলেন, “গুণীজনদের স্মরণ করার মাধ্যমে সমাজে ভালো কাজের স্পৃহা বাড়ে। রমজান আলী সরকার রাঙ্গা চারঘাটের উন্নয়নে যে অবদান রেখেছেন তা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে।”
সাংবাদিক গোলাম মোস্তফা মামুন বলেন, রাঙ্গা ভাই ছিলেন,সামাজিক,সাংস্কৃতিক গঠনের আদর্শবান নেতা। তর হাত ধরে চারঘাটে অনেক সাংবাদিক ˆতরি হয়েছে।
চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল বলেন, “রাঙ্গা ভাই ছিলেন সকল দলের ঊর্ধ্বে। মানুষের বিপদে-আপদে তিনি সবসময় পাশে দাঁড়াতেন।” সাংবাদিক আব্দুল লতিফ মিঞা বলেন,মরহুম রাঙ্গা উত্তরাঞ্চলের জাতীয় ˆদনিক বার্তায় কাজ করতেন। তার জীবদ্দশায় সাংবাদিকতার পাশাপাশি সমাজ গঠনেও অবদান রেখেছেন।
চারঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও প্রেস ক্লাবের আহ্বায়ক মাইনুল ইসলাম সান্টু ও সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মারেক, বাঘা প্রেস ক্লাব,পুঠিয়া প্রেস ক্লাবের সাংবাদিক সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও মরহুমের শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চারঘাট মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ আতিকুর রহমান। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST