1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
চকবাজারে আগুনের ঘটনায় ৬ জনের মৃতদেহ উদ্ধার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

চকবাজারে আগুনের ঘটনায় ৬ জনের মৃতদেহ উদ্ধার

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩৭২ বার পড়া হয়েছে

ডিবিসি নিউজ ডেস্কঃ

রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নেভানোর পর ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার পর আগুন নিয়ন্ত্রণ এলে ঘটনাস্থল সার্চ করার সময় মরদেহগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার এসব তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, ‌এখন পর্যন্ত আমরা ভবনের দুই তলা, তিন তলা ও চার তলায় অনুসন্ধান করে ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছি। এখনো ভবনের বিভিন্ন রুমে অনুসন্ধান চালানো হচ্ছে।

সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর চকবাজারে একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারতলা ভবনে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ভবনের হোটেল থেকে আগুনের সূত্রপাত হলেও ভবনের চার তলার প্লাস্টিক কারখানায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST