1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩৫৮ বার পড়া হয়েছে

গুরুদাসপুর নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল আহমেদ (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার ১৯ আগস্ট গুরুদাসপুর উপজেলার পৌর শহরের চাঁচকৈড় মধ্যমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল আহমেদ ওই এলাকারই মো. শবিদুল ইসলামের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, শাকিল আহমেদ চাঁচকৈড় পুড়ানপাড়া এলাকার সোহেল তালুকদারের নির্মাণাধীন বাড়িতে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন। এসময় নির্মাণাধীন বাড়িতে বাঁশ বেয়ে উপরে উঠার সময় বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. আব্দুল মতিন বলেন, নিহত শাকিলের সুরতাহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST