1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
গর্ভপাতের পর বিয়েতে অস্বীকৃতি, অভিনেত্রীর আত্মহত্যা - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি

গর্ভপাতের পর বিয়েতে অস্বীকৃতি, অভিনেত্রীর আত্মহত্যা

  • আপডেট করা হয়েছে বুধবার, ৩ জুন, ২০২০
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আবারো আত্মহত্যা ভারতীয় টেলি অভিনেত্রীর। সম্পর্কে প্রতারিত হয়ে এবার আত্মহত্যা করলেন কন্নড় অভিনেত্রী চন্দনা। জানা গেছে মৃত্যুর দৃশ্য নিজের মোবাইলে শুট করেন চন্দনা। এরপর সেই ভিডিও বন্ধুকে পাঠিয়ে দেন। বন্ধুর পাশাপাশি নিজের বাবা-মাকেও ওই ভিডিও পাঠান চন্দনা। কিন্তু ভিডিও পেয়ে যতক্ষণে তার কাছে পৌঁছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে শেষ হয়ে যায় চন্দনার জীবন। খবর জি নিউজের।

জানা যাচ্ছে, কন্নড় অভিনেত্রী চন্দনা বেশ কয়েক বছর ধরে দিনেশ নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান। বছর ২৯-এর চন্দনা যাতে দিনেশের কাছ থেকে সরে আসেন, তার জন্য অভিনেত্রীর বাবা-মা বার বার উদ্যোগী হন কিন্তু  প্রত্যেকবারই তাদের চেষ্টা বিফলে যায়। দিনেশ এর আগেও বেশ কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাদের প্রতারিত করেছেন। চন্দনাকে বার বার বোঝানো সত্ত্বেও তিনি মানতে পারেননি। ফলে বাবা-মায়ের নিষেধ সত্ত্বেও দিনেশের সঙ্গে সম্পর্ক অটুট থাকে চন্দনার।

এসবের মাঝে হঠাৎ করেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন চন্দনা। তাকে জোর করে গর্ভপাত করাতে দিনেশই বাধ্য করেন। গর্ভপাতের পর চন্দনাকে বিয়ে করতেও অস্বীকার করেন দিনেশ। নিজের সুইসাইড ভিডিওতে এমনই দাবি করেন অভিনেত্রী। চন্দনাকে বিয়ে করবেন না বলে জানানোর পরই তিনি আর সহ্য করতে পারেননি। পরে বিষ খেয়ে আত্মহত্যা করেন। চন্দনার মৃত্যুর পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST