1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
কুষ্টিয়ায় মাদক মামলায় ছয়জনের যাবজ্জীবন - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

কুষ্টিয়ায় মাদক মামলায় ছয়জনের যাবজ্জীবন

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া

কুষ্টিয়ায় মাদক মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হাবু (৩৮), একই উপজেলার ধর্মদহ গ্রামের দবির কসাইয়ের ছেলে বাবলু (৪৩), একই গ্রামের রমজানের ছেলে মুসলাম (৪০), লিয়াকতের ছেলে জাহাঙ্গীর (৪০), সিরাজের ছেলে বকুল (৩৮), মমিনের ছেলে জাইদুল (৩৩)। তাদের মধ্যে হাবু, জাহাঙ্গীর ও জাইদুল আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন। রায় ঘোষণার পরপরই পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয় উপস্থিত আসামিদের।

এ মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় লালু, লালন ও রিপনকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৪ মে বিকালে দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের বেলতলা মাঠে জেলা গোয়েন্দা পুলিশের একটা টিম মাদক বিরোধী অভিযানে গেলে আসামিরা পালিয়ে যায়। এসময় পানের বরজ সংলগ্ন একটি গর্ত থেকে ৫টি প্লাস্টিকের বস্তায় ভরা মোট ৬৭১ বোতল ফেনসিডিল ও ১০টি সাদা পলিথিনে মোড়ানো ৪৬ কেজি গাজা উদ্ধার করে গোয়েন্দা শাখা। এ ঘটনায় সেদিনই মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা হয়।

আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ২০১৪ সালের ২৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ৩(খ)/৭ (ক) ধারার অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত তিন আসামি পলাতক রয়েছেন। তিনজনকে খালাস দিয়েছেন আদালত।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST