1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
কুষ্টিয়ার খোকসায় মটর সাইকেল ও নছিমন সংঘর্ষে নিহত ১, আহত ০২ - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা!

কুষ্টিয়ার খোকসায় মটর সাইকেল ও নছিমন সংঘর্ষে নিহত ১, আহত ০২

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি 

কুষ্টিয়ার খোকসায় ২ মোটরসাইকেল ও অবৈধ বাহন নসিমন এর ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার রাতে পৌরসভার কাদিরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক শোমসপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৭)।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৮ টার দিকে খোকসা বাজার থেকে দুটি মোটরসাইকেল কাদিরপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন এর সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় দুই মোটরসাইকেলে থাকা সাব্বির হোসেন (২৭), রাসেল আহমেদ (২২), ও আসলাম হোসেনকে (২৬) গুরুতর আহত অবস্থায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হলে রাত সাড়ে ৯ টার দিকে সাব্বির মারা যান। নসিমন ফেলে রেখে চালক পালিয়ে যান বলে তারা জানান।

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, মোটরসাইকেলের সাথে ও নসিমন এর সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নসিমন চালক পালিয়ে গেলেও গাড়িটি আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের পর তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST