1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
কানাডা'য় সিপিসি সম্মেলনে এমপি এনামুল হকের নেতৃত্বে অংশ নিয়েছে বাংলাদেশ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

কানাডা’য় সিপিসি সম্মেলনে এমপি এনামুল হকের নেতৃত্বে অংশ নিয়েছে বাংলাদেশ

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৪২৬ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি

কানাডার হ্যালিফক্সে অনুষ্ঠিত হচ্ছে ৬৫ তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি)।

গত ২০ আগস্ট থেকে কানাডা পার্লামেন্ট ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন
(সিপিএ) এর উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত সম্মেলনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির নেতৃত্বে বাংলাদেশ থেকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ গ্রহণ করেছেন। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) মূলত সুশাসন, গণতন্ত্র এবং মানবাধিকারকে সমর্থন করার জন্য কাজ করে থাকে।

উক্ত সম্মেলনে এরইমধ্যে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর প্রেসিডেন্ট অ্যান্টনি রোটা ও সেক্রেটারি জেনারেল স্টিফেন টুইগ এঁর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি নেতৃত্বে অংশ নেয়া বাংলাদেশ টিম।
৬ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য এম এ মতিন, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এক এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব নুরুজ্জামান এবং উপসচিব এনামুল হক। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) বর্তমানে প্রায় ১৮০টি শাখা রয়েছে এবং এটি নয়টি অঞ্চলে বিভক্ত: আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং ভূমধ্যসাগর, কানাডা, ক্যারিবিয়ান, আমেরিকা এবং আটলান্টিক, ভারত, প্রশান্ত মহাসাগরীয় এবং দক্ষিণ-পূর্ব এশিয়া। জানাগেছে, সরকারি এই সফর শেষে আগামী ২৯ আগস্ট দেশে ফিরবেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST