1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ওঝার ঝাড়ফুঁকেও কাজ হলো না, অবশেষে মারা গেলেন বৃদ্ধা সালেহা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ওঝার ঝাড়ফুঁকেও কাজ হলো না, অবশেষে মারা গেলেন বৃদ্ধা সালেহা

  • আপডেট করা হয়েছে সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : মেয়ের বাড়িতে বেড়াতে এসে সর্প দংশনে অসুস্থ হয়ে পড়েন সালেহা বিবি (৫০)। বাড়ির লোকজন টের পেয়ে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। কিন্তু তাতে কোন কাজ হয়নি। পরে তাকে নেয়া হয় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু ততক্ষণে বৃদ্ধা সালেহা বিবির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে দাঁড়ায়। চিকিৎসকের ভাষ্যমতে হাসপাতালে নেয়ার পথেই মারা যান ওই বৃদ্ধা।
সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটার পর দুপুর ১২টার দিকে মারা যান সালেহা বিবি। বৃদ্ধা সালেহা বিবির বাড়ি উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে। সপ্তাহখানেক আগে তিনি বেড়াতে যান পৌর এলাকার বরিদ বাঁশাইল গ্রামে তার মেয়ের বাড়িতে।

স্বজনরা জানান, সকালে বাড়ির উঠানে মেয়েকে সাংসারিক কাজে সাহায্য করছিলেন সালেহা বিবি। এ সময় একটি বিষাক্ত গোখরা সাপ হঠাৎ তাকে দংশন করে। ঘটনার পর স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝার ঝাড়ফুঁক করার পরও ওই বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় এক সাপুড়ে এসে বিষধর গোখরা সাপটি ধরে ফেলে। সোমবার বিকেল সাড়ে ৬টার দিকে পারিবারিক কবরাস্থানে সালেহা বিবির দাফন সম্পন্ন হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জহুরুল হক মিরুন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST